News71.com
 Bangladesh
 10 Feb 21, 01:45 PM
 230           
 0
 10 Feb 21, 01:45 PM

চুয়াডাঙ্গায় ট্রাক-রেল ওয়াগনের চাপায় শ্রমিকের মৃত্যু।।

চুয়াডাঙ্গায় ট্রাক-রেল ওয়াগনের চাপায় শ্রমিকের মৃত্যু।।

 

নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শিল্পনগরী দর্শনা রেল ইয়ার্ডে রেল ওয়াগন ও ট্রাকের চাপায় সাজু আহাম্মেদ (২৫) নামে এক ইয়ার্ড শ্রমিকের মৃত্যু হয়েছে। সাজু আহাম্মেদ দর্শনা শান্তিপাড়ার মহিদুল ইসলামের ছেলে ও রেল ইয়ার্ডের শ্রমিক। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দর্শনা রেল ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাজু আহাম্মেদসহ শ্রমিকরা রেল ওয়াগন থেকে ট্রাকে সোয়াবিন লোড করছিল। লোড শেষে ট্রাকের পিছনের ডালা তোলার সময় ট্রাকটি একটু সামনে নেওয়ার জন্য চালু করে। এসময় ট্রাকটি পেছনের দিকে গেলে ওয়াগনের সাথে ধাক্কা লাগে। ট্রাকের পেছনে থাকা সাজু আহাম্মেদ ওয়াগনের চাপায় ঘটনাস্থলেই মারা যান। দর্শনা জিআরপি ও থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন