
নিউজ ডেস্কঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাড়ির আঙিনায় গাঁজা গাছ চাষ করায় আবু সাইদ (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদর ইউনিয়নের ডাঙাপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। সাইদ একই গ্রামের আব্দুল সামাদের ছেলে। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাঙাপাড়া গ্রামে নিজ বাড়ির আঙিনায় চাষ করা দুটি গাঁজা গাছসহ সাইদকে আটক করা হয়। পরে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে জেলা হাজতে পাঠানো হয়েছে।