News71.com
 Bangladesh
 09 Feb 21, 06:21 PM
 307           
 0
 09 Feb 21, 06:21 PM

করোনা মোকাবিলায় বিমসটেকভুক্ত দেশগুলোকে একযোগে কাজের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর।।

করোনা মোকাবিলায় বিমসটেকভুক্ত দেশগুলোকে একযোগে কাজের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর।।

নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলায় বিমসটেকভুক্ত দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) আয়োজিত বে অব বেঙ্গল ইকোনমিক ডায়ালগ ২০২১ঃ পোস্ট কভিড চ্যালেঞ্জেস ইন দ্য বে অব বেঙ্গল রিজিয়ন শীর্ষক চারদিনব্যাপী ভার্চুয়াল অনুষ্ঠানের উদ্বোধন পর্বে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান। 

 

করোনা মহামারি মোকাবিলায় বিমসটেক একটি উপযুক্ত ফোরাম উল্লেখ করে গতকাল সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে ড. মোমেন বলেন, করোনা পরিস্থিতির মধ্যে সদস্য দেশগুলোকে আরও দৃঢ়তা নিয়ে কাজ করতে হবে এবং করোনা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন নতুন কৌশল প্রণয়ন ও তা বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন