News71.com
 Bangladesh
 09 Feb 21, 12:26 PM
 284           
 0
 09 Feb 21, 12:26 PM

পাপুলের এমপি পদ বাতিলে রুলের শুনানি ২২ ফেব্রুয়ারি।।

পাপুলের এমপি পদ বাতিলে রুলের শুনানি ২২ ফেব্রুয়ারি।।

 

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) মো. শহিদ ইসলাম পাপুলের সংসদীয় পদ বাতিলের বিষয়ে জারি করা রুলের ওপর শুনানির জন্য ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট। মানবপাচারের দায়ে কুয়েতে দণ্ডপ্রাপ্ত হয়েছেন পাপুল। আজ সোমবার হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই দিন ধার্য করেন।

 

আদালতে আজ রিটটি শুনানির জন্য উপস্থাপন করেন রিটকারীর আইনজীবী শেখ আওসাফুর রহমান। গণমাধ্যমকে আওসাফুর রহমান বলেছেন, ‘আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পাপুলের এমপি পদ বাতিলের বিষয়ে রুল শুনানির জন্য আগামী ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন। ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের ওপর শুনানি হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন