
নিউজ ডেস্কঃ আবাসিক মেস থেকে তৌহিদুল আলম প্রত্যয় নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে আখালিয়া নয়াবাজার এলাকার স্বপ্নিল সুপার মার্কেটের দ্বিতীয় তলার ৬নং রুম থেকে প্রত্যয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত তৌহিদুল আলম প্রত্যয় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানায়।
জালালাবাদ থানার ওসি মোহাম্মদ নাজমুল হুদা খান বলেন, মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। মেডিকেল রিপোর্ট আসার পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) আবু হেনা পহিল জানান, ঘটনা জানার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে যায়। পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিবারকে জানানো হয়েছে।