News71.com
 Bangladesh
 08 Feb 21, 05:22 PM
 285           
 0
 08 Feb 21, 05:22 PM

আল জাজিরার প্রতিবেদন অসত্য ও কল্পনাপ্রসূত।। পুলিশ অ্যাসোসিয়েশন

আল জাজিরার প্রতিবেদন অসত্য ও কল্পনাপ্রসূত।। পুলিশ অ্যাসোসিয়েশন

 

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে প্রচারিত প্রতিবেদনটি অসত্য, কল্পনাপ্রসূত ও দুরভিসন্ধিমূলক। অসৎ উদ্দেশ্যে প্রচারিত হয়েছে মর্মে এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। 

 

রোববার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার ওসি বি এম ফরমান আলী এবং সাধারণ সম্পাদক যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন