News71.com
 Bangladesh
 08 Feb 21, 05:22 PM
 223           
 0
 08 Feb 21, 05:22 PM

সাভারে চার ইটভাটাকে ২২ লাখ টাকা জরিমানা।।

সাভারে চার ইটভাটাকে ২২ লাখ টাকা জরিমানা।।

 

নিউজ ডেস্কঃ সাভারে পরিবেশ দূষণের দায়ে অবৈধ চারটি ইটভাটাকে ২২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। রোববার (০৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব। এর আগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাভারের আমিনবাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা ও পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে ঢাকা জেলার সাভার উপজেলায় বায়ুদূষণকারী অবৈধ ৪টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ২২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। 

 

এর মধ্যে মাটি সংগ্রহের হলফনামা না থাকায় ২টি ইটভাটাকে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা এবং ২টি ইটভাটার পরিবেশগত ছাড়পত্র না থাকায় ৬ লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা জরিমানা আদায়সহ এক্সকেভেটর দ্বারা ইটভাটার স্থাপনা সম্পূর্ণরূপে ভেঙ্গে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন