News71.com
 Bangladesh
 08 Feb 21, 05:21 PM
 229           
 0
 08 Feb 21, 05:21 PM

বার কাউন্সিলের বাতিল হওয়া ৫ কেন্দ্রের পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি।।

বার কাউন্সিলের বাতিল হওয়া ৫ কেন্দ্রের পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি।।

 

নিউজ ডেস্কঃ গোলযোগ ও বিশৃঙ্খলার কারণে বাতিল হওয়া ৫ কেন্দ্রের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা মহানগর মহিলা কলেজ।রোববার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাস স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ৫ কেন্দ্রের পরীক্ষার্থীদের ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার জন্য নতুন করে কোনো অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে না। এ জন্য কোনো ফিও জমা দিতে হবে না। পরীক্ষার্থীরা নিজ নিজ অ্যাডমিট কার্ড নিয়ে হলে উপস্থিত হবেন। পরীক্ষার কেন্দ্র ও আসনবিন্যাস সংক্রান্ত তথ্য বার কাউন্সিলের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন