News71.com
 Bangladesh
 08 Feb 21, 05:20 PM
 211           
 0
 08 Feb 21, 05:20 PM

প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ।।

প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ।।

 

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার হাজনাহ মো. হাশিম। রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস সাংবাদিকদের ব্রিফ করেন।

 

সাক্ষাতে মালয়েশিয়ান হাইকমিশনার বলেন, তার দেশ বাংলাদেশে এলএনজি রপ্তানি করতে আগ্রহী। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বাংলাদেশে এলএনজির চাহিদার কথা উল্লেখ করেন। দুই দেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মালয়েশিয়ান হাইকমিশনার। রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়া সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন