News71.com
 Bangladesh
 08 Feb 21, 05:19 PM
 224           
 0
 08 Feb 21, 05:19 PM

তাপমাত্রা কমে শীত বাড়ার আভাস।। আবহাওয়া অধিদপ্তরের

তাপমাত্রা কমে শীত বাড়ার আভাস।। আবহাওয়া অধিদপ্তরের

নিউজ ডেস্কঃ দেশে দু’দিন তাপমাত্রা বাড়ার পর আবার ১ থেকে ৩ ডিগ্রি কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রবিবার রাতে এক পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

 

এ অবস্থায় আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

 

সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আর দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ সময় ঢাকায় উত্তর-পশ্চিম অথবা উত্তর দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন