
নিউজ ডেস্কঃ দেশের নাগরিকদের বয়স ১৮ বছর হলেই দেরি না করে ভোটার হওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার দিবসকে সামনে রেখে এ আহ্বান জানায় সংস্থাটি। ইসির সহকারী সচিব মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করা হবে। এবারের প্রতিপাদ্য বিষয় ঠিক করা হয়েছে ‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়’। সব প্রচারপত্রে বিষয়টি উল্লেখ করার জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। এবার তৃতীয়বারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করবে ইসি। ওইদিন হালানাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার দিবস উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে নির্বাচন কমিশন।