
নিউজ ডেস্কঃ টেকসই অর্থনৈতিক উন্নয়নের একটি অপরিহার্য পূর্বশর্ত হচ্ছে পরিবেশবান্ধব শিল্পায়ন। সে লক্ষ্যে সরকার পরিবেশবান্ধব শিল্প কারখানা গড়ে তোলার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেছেন, শিল্পোন্নত দেশ গড়তে শিল্পখাতে দক্ষ মানব-সম্পদ তৈরিরও কোনো বিকল্প নেই। শিল্পমন্ত্রী রোববার (৭ ফেব্রুয়ারি) নতুন ‘জাতীয় শিল্পনীতি-২০২১’ প্রণয়নের লক্ষ্যে জুমে অংশীজন পরামর্শক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।