
নিউজ ডেস্কঃ হাইকোর্ট একসঙ্গে সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় করা মামলায় ধর্ষণ ও চাঁদাবাজির বিচারের নির্দেশ দিয়েছেন। আজ রবিবার এ আদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। তবে আদালত পরিবর্তনে আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। একইসঙ্গে মামলার বাদী, সাক্ষী ও আইনজীবীকে নিরাপত্তা দিতে সিলেটের পুলিশ কমিশনারের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার সাবরিনা জেরিন ও ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম লিটন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।