News71.com
 Bangladesh
 07 Feb 21, 07:48 PM
 238           
 0
 07 Feb 21, 07:48 PM

করোনার টিকা নিলেন ডিএমপি কমিশনার॥

করোনার টিকা নিলেন ডিএমপি কমিশনার॥

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা করোনার টিকা নিয়েছেন। আজ সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে টিকা নেন তারা। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি ওয়ালিদ হোসেন জানান, রাজারবাগ পুলিশ লাইন্স মাঠ থেকে ডিএমপি কমিশনার, অতিরিক্ত কমিশনার ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা করোনা টিকা নেন। দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই মাঠে সম্মুখসারির যোদ্ধা হিসেবে সার্বিক দায়িত্ব পালন করে আসছেন পুলিশ সদস্যরা। ডিএমপি কমিশনারের টিকা নেয়ার মধ্য দিয়ে কার্যত পুলিশ বাহিনীর মধ্যে করোনা টিকাদান কর্মসূচি শুরু হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন