News71.com
 Bangladesh
 07 Feb 21, 07:48 PM
 233           
 0
 07 Feb 21, 07:48 PM

কোভিড নিয়ন্ত্রণে আমরা সফল হয়েছি॥স্বরাষ্ট্রমন্ত্রী

কোভিড নিয়ন্ত্রণে আমরা সফল হয়েছি॥স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘করোনা ভাইরাস নিয়ন্ত্রণে বাংলাদেশ একটি বিশেষ অবস্থানে চলে এসেছে। যার ফলাফল আমরা দেখছি। প্রথম অবস্থায় আমরা কেউ এই রোগ বিষয়ে কিছুই জানতাম না। সবার ভেতরে একটা আতঙ্ক ছিল। সবার সহযোগিতায় করোনা নিয়ন্ত্রণে আমাদের অভিজ্ঞতার ঝুলি থেকে সবাইকে সেবা দান করতে পারছি। সবাইকে সেই সাহস এবং আস্থার জায়গায় নিয়ে আসতে পেরেছি বলেই কোভিড নিয়ন্ত্রণে আমরা সফল হয়েছি।’ আজ রবিবার দুপুর ১২টায় রাজধানীতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে টিকাদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন