
নিউজ ডেস্কঃ আজ রোববার সকাল ১০টায় রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। এদিন তিনি বলেন, সারা বছর ভ্যাকসিন কার্যক্রম চলবে। এই ভ্যাকসিন সবচেয়ে নিরাপদ বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী আরও জানান, ভ্যাকসিন নিয়ে কোনো সমালোচনা নয়। আজ ভ্যাকসিন কার্যক্রমে দিনের বিভিন্ন সময়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে প্রধান বিচারপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও মন্ত্রিপরিষদ সচিবসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আমলারা টিকা নেবেন।