News71.com
 Bangladesh
 07 Feb 21, 07:46 PM
 241           
 0
 07 Feb 21, 07:46 PM

নিউইর্য়কে আল-জাজিরা অফিস ও জাতিসংঘের সামনে আওয়ামী লীগের প্রতিবাদ।।

নিউইর্য়কে আল-জাজিরা অফিস ও জাতিসংঘের সামনে আওয়ামী লীগের প্রতিবাদ।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী নিয়ে সম্প্রতি আল-জাজিরার প্রতিবেদনকে ‘বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র’ অ্যাখা দিয়ে নিউইর্য়কে আল-জাজিরা অফিস ও জাতিসংঘের সামনে প্রতিবাদ সভা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এ সময় ওই প্রতিবেদনের তীব্র নিন্দা জানান নেতাকর্মীরা।

সম্প্রতি বাংলাদেশ নিয়ে বিতর্কিত প্রতিবেদন প্রকাশের কারণে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তীব্র সমালোচনা করে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুরে প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে নিউইয়র্কের আল-জাজিরা অফিসের সামনে প্রতিবাদ সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আল-জাজিরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। পরে জাতিসংঘ অফিসের সামনে অবস্থান নিয়ে ওই প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানান সংগঠনটির নেতাকর্মীরা। একটি গোষ্ঠী বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে অভিযোগ করে বাংলাদেশে আল-জাজিরার সম্প্রচার নিষিদ্ধের দাবি জানান তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন