News71.com
 Bangladesh
 07 Feb 21, 12:04 PM
 270           
 0
 07 Feb 21, 12:04 PM

মিস ইউনিভার্স বাংলাদেশের জন্য ৯২৫৬ সুন্দরীর নিবন্ধন॥

মিস ইউনিভার্স বাংলাদেশের জন্য ৯২৫৬ সুন্দরীর নিবন্ধন॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশে দ্বিতীয়বারের মতো হতে চলেছে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০। করোনাকালে ২০২০ সালে মূল আয়োজনের কথা থাকলেও তা ২০২১ এ নিয়ে আসা হয়েছে এবার। নিবন্ধনের তারিখ ঘোষণার পর থেকে ৩৫ দিনে ৯ হাজার ২৫৬ জন তরুণী অংশ নিয়েছেন। শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক শফিকুল ইসলাম।

এর আগে ১৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার নিবন্ধনের তারিখ ঘোষণা করে আয়োজকরা। পরে ০৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারিখ বাড়ানো হয়। এ ছাড়া শুরুর দিকে আবেদন ফি ১০০০ টাকা নির্ধারণ করা হলেও সামগ্রিক কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে নিবন্ধন ফি তুলে নেওয়া হয়। ফলে নিবন্ধন ফি ছাড়াই আবেদন করেন প্রতিযোগীরা। প্রথম পর্যায়ে যারা পূর্বনির্ধারিত ফি দিয়ে নিবন্ধন করেছিলেন তাদের ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফেরত দেওয়া হয়।আয়োজকরা জানান, পর্যায়ক্রমে অডিশনের মাধ্যমে বাছাই এবং গ্রুমিং শেষে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে মার্চ মাসে। বাংলাদেশ পর্বে বিজয়ী আগামী মে মাসে অংশ নেবেন যুক্তরাষ্ট্রে মিস ইউনিভার্সের মূল আয়োজনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন