
নিউজ ডেস্কঃ ট্রেড লাইসেন্স ছাড়াই নারী ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দেয়ার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।শনিবার (০৬ জানুয়ারি) বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অব উইমেন’স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে এক অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।
স্ট্র্যাটেজিস টু রিকভার ফ্রম গ্লোবাল প্যান্ডেমিক: চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটি ফর উইমেন এন্ট্রাপ্রিনিউরস, এশিয়ান পারস্পেকটিভ, শীর্ষক ভার্চুয়াল সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান তার বক্তব্যে এই প্রস্তাব দেন। তার মতে, দেশের ব্যাংকখাতে নতুন নতুন সেবা যুক্ত হচ্ছে, যা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে অবদান রাখছে।