News71.com
 Bangladesh
 06 Feb 21, 10:34 PM
 307           
 0
 06 Feb 21, 10:34 PM

স্কোর থাকলেও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সুযোগ পাবে না বহু শিক্ষার্থী॥

স্কোর থাকলেও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সুযোগ পাবে না বহু শিক্ষার্থী॥

নিউজ ডেস্কঃ দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। কয়েকটি ধাপে এ ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। তবে এইচএসসি এবং সমমানের মূল্যায়নে ন্যূনতম স্কোর থাকা সত্ত্বেও এই ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ নাও পেতে পারেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সমন্বয়ে গঠিত কমিটির একটি সভা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সেই সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

২০২০ শিক্ষাবর্ষে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৬৭ হাজারের বেশি শিক্ষার্থীর সবাই পাস করেছে সেহেতু তাদের মধ্যে একটি বড় অংশ যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বাদ পড়তে পারেন বলে আশঙ্কা দেখা দিয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এইচএসসি এবং সমমান পরীক্ষায় ন্যূনতম যে স্কোর চাওয়া হতো, সেটা পেলেই পরীক্ষা দেওয়া যেত। কিন্তু এবার সেই সুযোগ নাও থাকতে পারে। কারণ সভায় সিদ্ধান্ত হয়েছে যে ভর্তির ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের আগে পরীক্ষার জন্য আবেদন করতে হবে। সেই আবেদন থেকে যাচাই-বাছাই করা নির্দিষ্টসংখ্যক প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন