News71.com
 Bangladesh
 06 Feb 21, 09:40 PM
 206           
 0
 06 Feb 21, 09:40 PM

ভারতে অনুপ্রবেশের চেষ্টা॥ ধামইরহাট সীমান্তে আটক ৬ জন

ভারতে অনুপ্রবেশের চেষ্টা॥ ধামইরহাট সীমান্তে আটক ৬ জন

 

নিউজ ডেস্কঃ নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৬ বাংলাদেশিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। আটকরা হলেন-দূর্গাপুর এলাকার শুকুর আলী মন্ডলের ছেলে মো. সাদিকুর ইসলাম (৩২), একই এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মো. শরিফুল ইসলাম (৩৫), মৃত তমিজ উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৫), বুদাই মন্ডলের ছেলে মো. আসলামউল ইসলাম (২৭), ইবরাহিম মন্ডলের ছেলে মো. জুয়েল রানা (৩০) ও ফয়েজ উদ্দিনের ছেলে মো.জাহাঙ্গীর আলম (২৭)। 

 

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম নাদিম আরেফিন সুমন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এতে জানানো হয়, শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার চকিলাম বিওপির অন্তর্গত দূর্গাপুর এলাকার মাঠ দিয়ে কয়েকজন চোরাকারবারী ভারতে প্রবেশের চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে সীমান্তে ২৫৬/৩-আর এর পাঁচশত গজ অভ্যন্তরে মাঠের মধ্য থেকে ছয়জনকে আটক করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন