News71.com
 Bangladesh
 06 Feb 21, 10:44 AM
 318           
 0
 06 Feb 21, 10:44 AM

খুলনা-সাতক্ষীরা উপকূলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হচ্ছে॥

খুলনা-সাতক্ষীরা উপকূলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হচ্ছে॥

নিউজ ডেস্কঃ পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, সাতক্ষীরা এবং খুলনার কয়রা এলাকায় সমীক্ষা চালিয়ে টেকসই বেড়িবাঁধের পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে এটি একনেকে অনুমোদন হতে পারে। আগামী বর্ষা মৌসুমের আগেই এই এলাকায় স্থায়ী বেড়িবাঁধের কাজ শুরু হবে। গতকাল শুক্রবার সকালে আম্ফানে ক্ষতিগ্রস্ত কপোতাক্ষ নদের তীরবর্তী সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর এবং খুলনার কয়রা উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।প্রতিমন্ত্রী বলেন, আম্ফানের পর এই এলাকার মানুষের দুঃখ-দুর্দশা দেখেছি। আগামীতে যাতে আর কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি।

১২টি পয়েন্টে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। অধিকাংশ জায়গায় সেনাবাহিনী কাজ সম্পন্ন করেছে। তিনি বলেন, করোনার কারণে একটু দেরি হলেও ইতোমধ্যে বেড়িবাঁধ সংস্কার করে লোকালয়ে পানি প্রবেশ বন্ধ করা হয়েছে। ভাঙন কবলিত এলাকার মানুষের দুঃখ-দুর্দশা অনেকটা লাঘব হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় বেড়িবাঁধ দিতে গিয়ে যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন