
নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বাসা বাড়ির মালিকদের প্রতি অনুরোধ, শ্রমিকের বেতন না বাড়লে বাসা ভাড়া বাড়াবেন না। কারণ একজন শ্রমিক অনেক কষ্টে কম বেতনে কাজ করেন। যখন খুশি ইচ্ছামত যা তাই করতে পারেন না। আপনার ভাড়াটিয়ার দিকেও খেয়াল রাখতে হবে। মন্ত্রী আরো বলেন, আমাদের রাজনৈতিক নেতাদের দায়িত্ব শ্রমিকের মাসের নির্ধারিত তারিখে বেতনাদি পরিশোধ করার ব্যবস্থা করা। যদি কোন শিল্প কারখানার মালিক তার কারখানা লে-অফ করেন, তাহলেও রাষ্ট্রের আইন অনুযায়ী শ্রমিকের সকল পাওনা বুঝিয়ে দিতে হবে।
শ্রমিক ভাইদের প্রতি অনুরোধ রাখি, মিল যদি চালু না থাকে তাহলে দেশের ক্ষতি হবে। আমরা রপ্তানি আয় থেকে বঞ্চিত হবো। আমার শ্রমিকদের বুঝতে হবে, মিল চালু থাকলে আপনাদের রুজি রোজগারের ব্যবস্থা থাকবে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক গ্রামের আব্দুল্লাহ মডেল স্কুল মাঠে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।