
নিউজ ডেস্কঃ ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ও বিয়ালীবাজারের মাঝখানে তেলবাহী ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত হয় বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত ১ টার দিকে। সিলেটের তেলবাহী বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল ৩০ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের রেলপথ আবার সচল হয়েছে। আজ শনিবার সকাল ৬টা ২০ মিনিটে সিলেট থেকে উপবন এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে যাত্রা করে। ফলে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল শুরু হলো। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন রেলের সহকারী পরিচালক (অপারেশন) সাইদুর রহমান।