News71.com
 Bangladesh
 05 Feb 21, 10:14 PM
 276           
 0
 05 Feb 21, 10:14 PM

কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি।। ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিকদের

কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি।। ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিকদের

নিউজ ডেস্কঃ কাফনের কাপড় পাঠিয়ে বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম ও রিপোর্টার কাজী ফরিদকে হত্যার হুমকিদাতাদের আইনের আওতায় আনার জন্য সাংবাদিক নেতারা সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন।

আজ শুক্রবার সকালে রাজধানীর কাওরান বাজারের সার্ক ফোয়ারার মোড়ে সাধারণ সাংবাদিকবৃন্দের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে তারা এ আল্টিমেটাম দেন। এসময় বক্তারা বলেন, ‘হুমকিদাতাদের যদি আইনের আওতায় না নিয়ে আসা হয় তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করাসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, ‘আজকে আমাদের সহকর্মী সাইফুল ইসলাম ও কাজী ফরিদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে। এতে উদ্বেগ-উৎকণ্ঠা যেমন তাদের পরিবারে ছড়িয়ে পড়েছে, তেমনি সমাজ ও রাষ্ট্রেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। আমরা এই মৃত্যু পরোয়ানা নিয়ে সাংবাদিকতা করতে আসিনি।’

দুর্বৃত্ত চক্র সাংবাদিকদের কণ্ঠ বন্ধ করতে চায়। রাজধানীতেও তারা তাদের অভয়ারন্য তৈরি করেছে। গাজীপুর থেকে চিঠির মাধ্যমে মৃত্যু পরোয়ানার চিঠি পাঠিয়ে দেওয়া হয়, আমরা এর ধিক্কার জানাই।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন