News71.com
 Bangladesh
 05 Feb 21, 10:14 PM
 241           
 0
 05 Feb 21, 10:14 PM

পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ঢাকায় মানববন্ধন।।

পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ঢাকায় মানববন্ধন।।

নিউজ ডেস্কঃ পাকিস্তান অধিকৃত আজাদ-কাশ্মীর ও বালুচিস্তানে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানিয়েছে ভারত-বাংলাদেশ সম্প্রীতি সংসদ (বিবিএসএস) অনলাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান তৌফিক আহমেদ তাফসীরের নেতৃত্বে এতে অর্ধশত সক্রিয় কর্মী অংশ নেন।

এসময় তৌফিক বলেন, ‘আজাদ-কাশ্মীরের মানুষের মানবাধিকার রক্ষা করতে হবে। বিশেষ করে নারী ও শিশুদের যারা নির্যাতন, বৈষম্য ও সহিংসতার শিকার।’ এসময় তিনি পাকিস্তান সরকারের সমালোচনা করে বলেন, ‘পাকিস্তান এ অঞ্চলে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে ও সন্ত্রাস ছড়াচ্ছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন