News71.com
 Bangladesh
 05 Feb 21, 10:13 PM
 218           
 0
 05 Feb 21, 10:13 PM

বাংলাদেশে আল-জাজিরার সম্প্রচার নিষিদ্ধের দাবি আইইবি’র

বাংলাদেশে আল-জাজিরার সম্প্রচার নিষিদ্ধের দাবি আইইবি’র

নিউজ ডেস্কঃ কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), ঢাকা কেন্দ্রের নির্বাহী কমিটি। চ্যানেলটিকে ‘বাংলাদেশের স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরের’ মুখপত্র বলে উল্লেখ করা হয়। আজ শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আইইবির ঢাকা কেন্দ্রের পক্ষে এ দাবি জানান ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশার।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘আল-জাজিরা বহু আগে থেকেই আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করে চলেছে। জঙ্গিবাদকে উসকে দেওয়ার কাজও তারা সুচারুভাবেই চালিয়ে যাচ্ছে। এবার তারা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আমরা বিশ্বাস করি, আল-জাজিরা কর্তৃক বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র অতীতের মতো ভবিষ্যতেও রুখে দেবেন দেশের সচেতন নাগরিকরা।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন