News71.com
 Bangladesh
 05 Feb 21, 11:15 AM
 259           
 0
 05 Feb 21, 11:15 AM

রাজধানীর কোতোয়ালীতে ১১ জুয়াড়ি আটক॥

রাজধানীর কোতোয়ালীতে ১১ জুয়াড়ি আটক॥

নিউজ ডেস্কঃ রাজধানীর কোতোয়ালী এলাকা থেকে ১১ জুয়াড়িকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আটকরা হলেন আলাউদ্দিন (৫২), হোসেন মিয়া (৫২), জাহাঙ্গীর হোসেন (৫৫), রশিদ (৫০), সেলিম (৪৮), আমির হোসেন (৪৩), মুক্তার হোসেন (৩৩), রুহুল আমিন (৪১), খোকন মিয়া (২৮), আরিফ (২৫) ও সেন্টু মিয়া (৫৫)।

মেজর শাহরিয়ার জিয়াউর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে র‌্যাব- ১০ এর একটি দল রাজধানী কোতোয়ালী থানার বাদামতলী ইসলামপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে জুয়া খেলা অবস্থায় ১১ জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি জুয়ার টাকা রাখার টিনের কৌটা, ২১ সেট তাস, ১২টি মোবাইল ফোন ও নগদ- দুই লাখ ১৫ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন