
নিউজ ডেস্কঃ জাপানের বৈশ্বিক এয়ার স্পেসালিস্ট ডাইকিন বাংলাদেশের বাজারে ৯টি মডেলের এয়ার কন্ডিশনার (এসি) উন্মোচন করেছে। এরমধ্যে ইনভার্টার ও নন-ইনভার্টার উভয় ধরনের মডেলই রয়েছে। ডাইকিনের পণ্যগুলো এইচএফসি৩২ ব্যবহারের মাধ্যমে তৈরি করা এসব এসি আর৪১০এ এবং আর২২ রেফ্রিজারেন্টসের তুলনায় গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়ালের (জিডব্লিউপি) মাত্র এক-তৃতীয়াংশ বহন করে। এই এসিগুলোতে বৈশ্বিক উষ্ণতার প্রভাব কম। এসব এসি বেশ জ্বালানি সাশ্রয়ী। এইচএফসি৩২ প্রযুক্তিতে তৈরি করার ফলে যন্ত্রপাতিগুলো ব্যবহারের সময় জ্বালানি উৎসগুলো থেকে গ্রিণ হাউস গ্যাস নির্গমনের পরিমাণ কম হয় এসব এসিতে।
এসিগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠান বক্তব্য প্রদানকালে ডাইকিনের ভাইস প্রেসিডেন্ট মি. মনোজ আগরওয়াল বলেন, “জাপানি এসির মার্কেট লিডার বা বাজারের সেরা হিসেবে আমরা কিছু বিষয়ে বেশ সতর্ক রয়েছি। বিষয়গুলো হচ্ছে-রেফ্রিজারেন্টসের অবাধ ব্যবহারের কারণে আবহাওয়ার ওপর এর বিরূপ প্রভাব পড়ে। এতে ফসল ও সম্পদ ধ্বংস হয় এবং খরা প্রচণ্ড খরা ও ব্যাপক বন্যা দেখা দেয়। সেজন্য এসব বিরূপ প্রভাব এড়ানোর একমাত্র সমাধান হিসেবে আমাদের ভবিষ্যত সুরক্ষায় আমরা এইচএফসি৩২ প্রযুক্তিগত পদ্ধতি ব্যবহারে জোর দিয়ে থাকি।” মনোজ আগরওয়াল আরো বলেন, “বাংলাদেশে জাপানি প্রযুক্তিতে তৈরি ডাইকিন এসির বিশাল বাজার রয়েছে। এই বাজার আরো সম্প্রসারণের লক্ষ্যে আমরা ২০২১-২২ সালে নতুন নতুন মডেলের পণ্য এখানকার গ্রাহকদের জন্য নিয়ে আসতে চাই।”