News71.com
 Bangladesh
 05 Feb 21, 10:53 AM
 243           
 0
 05 Feb 21, 10:53 AM

প্রধানমন্ত্রী বাংলাদেশের ভ্যাকসিন হিরো॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী বাংলাদেশের ভ্যাকসিন হিরো॥ স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ ক্যানসার সারা বিশ্বের জন্য দূরারোগ্য ব্যাধি। সারা বিশ্বে প্রতি বছর এক কোটি মানুষ মারা যায়। বাংলাদেশেও তার চিত্র ভালো নয়। প্রতিবছর এক লাখ মানুষ মারা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবায় পুরস্কৃত হয়েছেন। প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। জাহিদ মালেক বলেন, ভ্যাকসিন নিয়ে অনেক আজেবাজে কথা বলা হচ্ছে। যারা গুজব ছড়ায় তারা দেশের মানুষের ভালো চায় না। আমরা সারা বছর ভ্যাকসিন নেবো, করোনা নিয়ন্ত্রণে আসবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন