News71.com
 Bangladesh
 04 Feb 21, 09:36 PM
 205           
 0
 04 Feb 21, 09:36 PM

স্থানীয় সরকার নির্বাচন॥ ইসি কর্মকর্তাদের বিরুদ্ধে ফল পাল্টে দেয়ার অভিযোগ

স্থানীয় সরকার নির্বাচন॥ ইসি কর্মকর্তাদের বিরুদ্ধে ফল পাল্টে দেয়ার অভিযোগ

নিউজ ডেস্কঃ পৌরসভার পর চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনের সাম্প্রতিক ভোটগুলোতে বাড়ছে অনিয়মের অভিযোগ। কোথাও কোথাও খোদ ইসি কর্মকর্তাদের বিরুদ্ধে উঠেছে ফল পাল্টে দেয়ার অভিযোগও। এ ঘটনায় বিব্রত নির্বাচন কমিশনও। তবে পৌর নির্বাচনের অনিয়মের তদন্ত করলেও গেজেট প্রকাশ হওয়ায় চট্টগ্রাম সিটি নির্বাচনের তদন্ত করবে না কমিশন। নির্বাচন কমিশনার কবিতা খানম বলছেন, কয়েকটি পৌরসভার ভোটে অনিয়মের অভিযোগে শিগগিরই তদন্ত শুরু হবে। তবে গেজেট হওয়ায় চট্টগ্রাম সিটির ফলাফল তদন্তের সুযোগ নেই। শুধুমাত্র যেসব পৌরসভায় অনিয়মের অভিযোগ ছিলো তার তদন্ত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন