News71.com
 Bangladesh
 04 Feb 21, 12:44 PM
 299           
 0
 04 Feb 21, 12:44 PM

শেখ হাসিনার গাড়িবহরে হামলা॥আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা

শেখ হাসিনার গাড়িবহরে হামলা॥আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা

নিউজ ডেস্কঃ সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায় ঘোষণা করা হয়েছে। মামলায় তালা-কলারোয়া আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ তিনজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবির এ রায় ঘোষণা করেন। রায়কে ঘিরে সাতক্ষীরা আদালত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন