News71.com
 Bangladesh
 04 Feb 21, 12:43 PM
 253           
 0
 04 Feb 21, 12:43 PM

এনএসআই কর্মকর্তা পরিচয় দেওয়া দিপু ফের রিমান্ডে॥

এনএসআই কর্মকর্তা পরিচয় দেওয়া দিপু ফের রিমান্ডে॥

নিউজ ডেস্কঃ জাতীয় গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দেওয়া অষ্টম শ্রেণি পাস মো. আশরাফুল ইসলাম দিপুকে (২১) ফের দুইদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ এ আদেশ দেন। তিন দিনের রিমান্ড শেষে তাকে বুধবার আদালতে হাজির করে ফের সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম টিমের পরিদর্শক দাউদ হোসেন। শুনানি শেষে বিচারক তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। সিএমএম আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মাঝহারুল ইসলাম এ তথ্য জানান। এর আগে গত ৩১ জানুয়ারি তাকে তিনদিনের রিমান্ডে পাঠান আদালত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন