News71.com
 Bangladesh
 04 Feb 21, 12:43 PM
 310           
 0
 04 Feb 21, 12:43 PM

প্রেস মিনিস্টার হিসেবে শাবান মাহমুদের দায়িত্ব গ্রহণ॥

প্রেস মিনিস্টার হিসেবে শাবান মাহমুদের দায়িত্ব গ্রহণ॥

নিউজ ডেস্কঃ ভারতের নয়া দিল্লীতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টারের দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ প্রতিদিনের সাবেক বিশেষ প্রতিনিধি শাবান মাহমুদ। গতকাল বুধবার (৩ ফেব্রুয়ারী) সকালে নয়াদিল্লীস্থ হাইকমিশনে তাকে দায়িত্ব বুঝে দেন সাবেক প্রেস মিনিস্টার ফরিদ হোসেন। এর আগে, গত বছরের ১৫ নভেম্বর তাকে এই পদে সরকার তাকে নিয়োগ দেয়। গত ২৭ জানুয়ারি দায়িত্ব পালনের জন্য তিনি ঢাকা ত্যাগ করেন। নিয়ম অনুযায়ী ৬ দিন পর গতকাল বুধবার সকালে তিনি প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব বুঝে নেন। শাবান মাহমুদ বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ছাড়াও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ছিলেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন