News71.com
 Bangladesh
 04 Feb 21, 12:12 PM
 195           
 0
 04 Feb 21, 12:12 PM

বাংলাদেশকে নিরাপদ খাদ্যের ক্ষেত্রে কারিগরি সহায়তা দেবে জাপান॥ খাদ্যমন্ত্রী

বাংলাদেশকে নিরাপদ খাদ্যের ক্ষেত্রে কারিগরি সহায়তা দেবে জাপান॥ খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। দেশটি বাংলাদেশের উন্নয়নের বড় অংশীদার। জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। এরই ধারবাহিকতায় নিরাপদ খাদ্যের ক্ষেত্রে জাপান আমাদের কারিগরি সহায়তা দেবে। গতকাল বুধবার সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার মধ্যে ট্যাকনিকেল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট বিষয়ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নিরাপদ খাদ্যের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। খাদ্যে ভেজাল ও দূষণ রোধে নিয়মিত মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নজর অ্যাপের মাধ্যমে অত্যাধুনিক মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে। জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করে বলেন, সাম্প্রতিক বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতি দেখার মতো। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশে নিরাপদ খাদ্যের নিশ্চয়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জাপান সরকারের জাইকা বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন