News71.com
 Bangladesh
 03 Feb 21, 10:27 PM
 437           
 0
 03 Feb 21, 10:27 PM

হেফাজত আমীর বাবুনগরীকে দেখতে হাসপাতালে গেলেন ধর্ম প্রতিমন্ত্রী॥

হেফাজত আমীর বাবুনগরীকে দেখতে হাসপাতালে গেলেন ধর্ম প্রতিমন্ত্রী॥

নিউজ ডেস্কঃ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী। তাকে দেখতে আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে বেসরকারি সিএসসিআর হাসপাতালে যান ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এসময় প্রতিমন্ত্রী সাথে ছিলেন সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী।

বাবুনগরীর ব্যক্তিগত সহকারী এনামুর রহমান ফারুকী জানান, প্রতিমন্ত্রী ইসলামী ফাউন্ডেশনের একটি প্রোগ্রামে চট্টগ্রামে এসেছিলেন। সেই প্রোগ্রাম শেষে বিকেল তিনটার দিকে উনাদের দু’জনের সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তাও এসেছিলেন। শুধুমাত্র হেফাজতের আমিরের শারীরিক অবস্থা নিয়ে কথা হয়েছে। আর কোনো কথা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন