News71.com
 Bangladesh
 03 Feb 21, 10:26 PM
 218           
 0
 03 Feb 21, 10:26 PM

বর্ষা মৌসুমের আগেই খালগুলো পরিষ্কার করে সচল করা হবে॥ মেয়র তাপস

বর্ষা মৌসুমের আগেই খালগুলো পরিষ্কার করে সচল করা হবে॥ মেয়র তাপস

নিউজ ডেস্কঃ আগামী বর্ষা মৌসুমের আগেই ঢাকা দক্ষিণ সিটির মালিকানাধীন খালগুলো পরিষ্কার করে সচল করার কথা জানিয়েছেন দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শনির আখড়া, শ্যামপুর এলাকায় খাল পরিষ্কার কার্যক্রম পরিদর্শন শেষে তিনি বলেন, খালগুলো দৃষ্টিনন্দন করার কাজও চলবে।

ঢাকার জলাবদ্ধতা নিরসনে বহু বছর ধরে দুই সিটি করপোরেশন ও ওয়াসা কাজ করলেও একক মালিকানা না থাকায় কাজে আসছিল না কোনো উদ্যোগ। গত বছরের ডিসেম্বরের শেষ দিনে আনুষ্ঠানিকভাবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিকে মালিকানা হস্তান্তর করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। খালের মালিকানা বুঝে পেয়ে পরিষ্কার কার্যক্রম শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বুধবার সকালে রাজধানীর শনির আখড়া, মাতুয়াইল যাত্রাবাড়ীর কুতুবখালী ও শ্যামপুর খালের পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় তিনি বলেন, মালিকানা বুঝে পাওয়ায় কাজ করা সহজ হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন