
নিউজ ডেস্কঃ আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আইসিটি ক্লাব তথ্যপ্রযুক্তি খাতে ও আইসিটি শিল্পে সম্ভাবনার দুয়ার খুলে দেওয়ার পাশাপাশি শক্তিশালী নেটওয়ার্কিং গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখবে। আইসিটি ক্লাবে শুধু নতুন নতুন উদ্ভাবন ও সৃজনশীলতা নিয়ে আলোচনাই নয়, তথ্যপ্রযুক্তিতে লিডারশিপ গড়ে উঠবে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে সোনার তরী টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ক্লাবের উদ্বোধন করা হয়। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।