News71.com
 Bangladesh
 03 Feb 21, 09:08 PM
 238           
 0
 03 Feb 21, 09:08 PM

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস॥

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস॥

নিউজ ডেস্কঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে গত কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা ১০ ডিগ্রি থেকে ৬ ডিগ্রির ঘরে নেমে এসেছে। বুধবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, গত কয়েকদিন থেকে পঞ্চগড়ে তাপমাত্রা উঠানামা করছে। আজ সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন