News71.com
 Bangladesh
 03 Feb 21, 12:02 PM
 261           
 0
 03 Feb 21, 12:02 PM

চলমান শৈত্যপ্রবাহ কেটে মাস শেষে বৃষ্টির সম্ভাবনা॥

চলমান শৈত্যপ্রবাহ কেটে মাস শেষে বৃষ্টির সম্ভাবনা॥

নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন স্থানে বইছে শৈত্যপ্রবাহ। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ শেষে চলমান শৈত্যপ্রবাহ কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে শীতের এ মৌসুমে আর কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। তবে চলতি মাসের শেষের দিকে দেশের কোথাও কোথাও এক থেকে দু’দিন বজ্রসহ ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ফেব্রুয়ারি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার তথ্য পর্যালোচনা করে এসব পাওয়া গেছে। অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ শ ম সজিব হোসেন গণমাধ্যমকে জানান, ফেব্রুয়ারি মাসে নদনদীর স্বাভাবিক প্রবাহ থাকবে। এছাড়া শেষ দিকে ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরও আবহাওয়া পরিবর্তনের বিষয়। তাই যেকোনো কিছু পরিবর্তন হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন