News71.com
 Bangladesh
 03 Feb 21, 11:52 AM
 271           
 0
 03 Feb 21, 11:52 AM

বগুড়ায় বিষাক্ত মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ১৬॥

বগুড়ায় বিষাক্ত মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ১৬॥

নিউজ ডেস্কঃ বগুড়ায় মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। গত রোববার (৩১ জানুয়ারি) থেকে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।মৃতরা হলেন রমজান আলী (৪০), সুমন রবিদাস (৩০), তার বাবা প্রেমনাথ (৭০) ও চাচা রামনাথ, পলাশ মিয়া (৩৫), সাজু (৫৫), মোজাহার আলী (৭৫), আব্দুল জলিল (৬৫), জুলফিকার রহমান (৫৫), আবুল কালাম (৫০), আব্দুর রহিম (৪২), আলমগীর (৪০), আব্দুর রাজ্জাক (৪২), মেহেদী হাসান (২৫), আব্দুল আহাদ (৩৮) এবং লাজু মিয়া (৩২)।

নিহতরা বগুড়া সদর উপজেলায় তিনমাথা, কালিতলা, ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকা এবং কাহালু, শাজাহানপুর ও সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা। শাজাহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, মৃত্যুর বিষয়ে নিশ্চিত হতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন