
নিউজ ডেস্কঃ দেশে চলমান শৈত্যপ্রবাহ ধীরে ধীরে কমতে শুরু করেছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) থেকে তাপমাত্রা আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।এই অবস্থায় বুধবার (৩ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তীব্র শৈত্যপ্রবাহ কমে গিয়ে বর্তমানে মাঝারি ধরণে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা আরো উন্নতি হয়ে তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি।