News71.com
 Bangladesh
 03 Feb 21, 11:28 AM
 243           
 0
 03 Feb 21, 11:28 AM

ভাষাসৈনিক খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহ আর নেই॥

ভাষাসৈনিক খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহ আর নেই॥

নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষাসৈনিক, সাবেক এমপি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার দুপুর ৩টায় মুক্তাগাছার নন্দীবাড়িতে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল বুধবার বেলা ১১টায় মুক্তাগাছার নন্দীবাড়ীতে স্টেডিয়াম মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

সম্প্রতি তিনি বার্ধক্যজনিত অসুস্থতার পাশাপাশি স্ট্রোকে আক্রান্ত হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন। তার মৃত্যুতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু এমপি ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ গভীর শোক প্রকাশ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন