News71.com
 Bangladesh
 02 Feb 21, 09:20 PM
 280           
 0
 02 Feb 21, 09:20 PM

আনোয়ারায় ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক।।

আনোয়ারায় ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক।।

নিউজ ডেস্কঃ আনোয়ারা থানাধীন গহিরা দোভাষীর বাজার এলাকায় একটি দোকানের মেঝে খুঁড়ে পাওয়া গেছে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা। এ ঘটনায় জড়িত মো. আলাউদ্দিন (২৭) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

দোভাষীর বাজারে কামরুজ্জামানের হার্ডওয়্যার দোকান থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) র‌্যাবের পক্ষ থেকে এসব ইয়াবা উদ্ধারের বিষয়টি গণমাধ্যমে জানানো হয়।

আটক মো. আলাউদ্দিন আনোয়ারা উপজেলার পশ্চিম রায়পুর এলাকার মোজাহের মিয়ার ছেলে। র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা গহিরা দোভাষীর বাজার এলাকায় একটি দোকানের অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন