
নিউজ ডেস্কঃ মন্ত্রী, উপমন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের ছবি ফেসবুক আইডিতে ব্যবহার করে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃতের নাম, মো. সৈকত হোসেন ভূঁইয়া ওরফে তপু (২১)। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মুঠোফোন উদ্ধার করা হয়। সোমবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে খিলক্ষেত থানার রিজেন্সি হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
ক্যান্টনমেন্ট জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম রেজাউল হক গণমাধ্যমকে জানান, শিক্ষা মন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিবের ছবি ব্যবহার করে কে বা কারা মিথ্যা তথ্য দিয়ে টাকার বিনিময়ে পরীক্ষার রেজাল্ট পরিবর্তন করার কথা বলে ফেসবুকে বিভিন্ন প্রকার পোস্ট দিয়েছে। এমন তথ্যের ভিত্তিতে আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে চিহ্নিত করা হয়। এরপর উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।