News71.com
 Bangladesh
 02 Feb 21, 09:19 PM
 259           
 0
 02 Feb 21, 09:19 PM

অবস্থা বুঝে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান।। প্রধানমন্ত্রী

অবস্থা বুঝে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের ব্যবস্থা, অবস্থা বুঝে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্য সুরক্ষার দিকে লক্ষ্য রেখে কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের চলতি বছরের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালে আমরা স্বাধীণতার সুবর্ণজয়ন্তীর বছরে পদার্পণ করেছি। স্বাধীনতার রজতজয়ন্তীতেও ক্ষমতায় ছিলাম। সৌভাগ্য যে সুবর্ণজয়ন্তীতে ক্ষমতায় থাকতে পেরেছি। সুবর্ণজয়ন্তী পালনে আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিলো। বছরব্যাপী আমরা অনুষ্ঠান করবো। অনেক অনুষ্ঠান আমাদের চিন্তায় আছে।

করোনার দ্বিতীয় ওয়েব দেখা দিয়েছে। আমাদের এ জন্য সুরক্ষার ব্যবস্থা নিতে হচ্ছে। আমরা সব কর্মসূচি নিয়েছি। তবে অবস্থা বুঝে ব্যবস্থা নেব। মানুষের স্বাস্থ্য সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আমরা কর্মসূচি পালন করবো। কারণ আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হলো মানুষকে সুরক্ষা দেওয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন