News71.com
 Bangladesh
 02 Feb 21, 09:14 PM
 207           
 0
 02 Feb 21, 09:14 PM

আইসিইউতে অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহীম খালেদ।।

আইসিইউতে অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহীম খালেদ।।

নিউজ ডেস্কঃ বিশিষ্ট অর্থনীতিবিদ ও কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ (৮০) কোভিড-১৯ আক্রান্ত হয়ে ফুসফুসে সংক্রমণজনিত কারণে গুরুতর অসুস্থ অবস্থায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউ’তে রয়েছেন।

আজ মঙ্গলবার খোন্দকার ইব্রাহিম খালেদের ভাই মোহাম্মদ খালেদ জানান, সকাল থেকেই তার অবস্থা খুবই জটিল। যেকোনো মুহূর্তে যে কোন কিছু ঘটতে পারে। এমন আশঙ্কার মধ্যেই তার পরিবারের কাছ থেকে বন্ডে সই নেয়া হয়েছে।

মোহাম্মদ খালেদ বলেন, উনি আসলে করোনা আক্রান্ত হয়ে এবং নিউমোনিয়া হয়ে হাসপাতালে ভর্তি হন। তার ফুসফুসে ৫০ শতাংশ সংক্রমণ হওয়ায় তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। তারপর তিনি একটু সুস্থবোধ করছিলেন। এরপর তিনি ১৫ লিটার অক্সিজেন নিচ্ছিলেন। তারপর তাকে কেবিনে নেওয়া হয়। কিন্তু হঠাৎ করে আজ মঙ্গলবার সকালে ৪ লিটার অক্সিজেন নিচ্ছিলেন। এরপর তার প্রেসার নেমে যাওয়ায় আইসিইউতে আবার নিয়ে যাওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন