News71.com
 Bangladesh
 02 Feb 21, 09:13 PM
 211           
 0
 02 Feb 21, 09:13 PM

গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে জনসচেতনতার কাজ চলছে ।। তথ্যমন্ত্রী

গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে জনসচেতনতার কাজ চলছে ।। তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে কাজ চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ মঙ্গলবার সংসদের একাদশতম অধিবেশনের সমাপনী দিনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের এমপি মো. আবদুস শহীদের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, সারাদেশে গুজব ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে অপপ্রচার রুখতে বাংলাদেশ টেলিভিশন বর্তমানে জনসচেতনামূলক বিভিন্ন স্পট ও ফিচার নিয়মিতভাবে প্রচার করে আসছে। এর মধ্যে রয়েছে-গুজবে কান দেবেন না, গুজবে জড়িতদের গ্রেফতারে মাঠে পুলিশ-র‌্যাব, গুজবে বিভ্রান্ত না হয়ে ৯৯৯ নম্বরে কল করুন, বিশেষ সতর্কী গুজব ছড়াবেন না (সামাজিক যোগাযোগ মাধ্যম), গুজব ছড়াবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না ইত্যাদি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন