News71.com
 Bangladesh
 02 Feb 21, 09:11 PM
 224           
 0
 02 Feb 21, 09:11 PM

মদ কিনতে সতর্ক করলেন ডিএমপি কমিশনার।।

মদ কিনতে সতর্ক করলেন ডিএমপি কমিশনার।।

নিউজ ডেস্কঃ ভাঙাড়ির দোকান থেকে কেনা বোতলে বিষাক্ত রাসায়নিক ভরে বিক্রি করা হচ্ছে ‘মদ’ বলে। এ বিষ কিনে যারা বাসায় রেখেছেন তাদের সতর্ক করেছেন ডিএমপি কমিশনার। বিষাক্ত এ পানীয় পান না করতে নগরবাসীকে অনুরোধ করেন তিনি। সম্প্রতি মদপান করে হাসপাতালে চিকিৎসাধীন আছেন অর্ধশতাধিক ব্যক্তি।।

সূত্র মতে, করোনার কারণে সারাবিশ্বেই উৎপাদন ও সরবরাহের সংকটে রয়েছে বিদেশি মদ। আর এ কারণেই দেশের বাজারেও বৈধ মদের দোকানে ঘাটতি আছে বিদেশি মদের। সেই সুযোগটাই নিয়েছে অপরাধী চক্র। মিটফোর্ড এলাকা থেকে কেমিক্যাল কিনে ভাঙাড়ির দোকান থেকে বিদেশি মদের বোতল সংগ্রহ করে তৈরি হচ্ছে মদ নামের বিষ। সোমবার রাতে ভাটারায় এমনই একটি কারখানায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন