News71.com
 Bangladesh
 02 Feb 21, 09:09 PM
 204           
 0
 02 Feb 21, 09:09 PM

রায়পুরায় মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ।। নিহত একজন

রায়পুরায় মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ।। নিহত একজন

নিউজ ডেস্কঃ নরসিংদীর রায়পুরায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. আপেল মিয়া (২২) নামে একজন নিহত হয়েছে। সোমবার (০১ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ ঝাড়তলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আপেল মিয়া সিএনজিচালিত অটোরিকশা চালক।

ভৈরব হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হেসেন জানান, সিএনজি চালক আপেলের আজ থানায় ডিউটি ছিল। গ্যাস নেওয়ার জন্য ভৈরব গিয়েছিল। ফেরার পথে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ ঝাড়তলা নামক স্থানে পৌঁছালে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন